সম্প্রতি শহরের টাউন ক্লাব রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে দামোদর ব্রিজের কাছে পৌঁছালে যুবদল নেতা মারুফ হাসান এবং তার সঙ্গী সাথীরা ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সময় জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নেতৃত্বে কয়েকজন যুবলীগ কর্মী শামিম শিকদারকে (৩৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শামীম শিকদার পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, “তারা শুধু মিছিল করেনি, বর্তমান সরকারকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিল।”
ওসি মাহামুদ হাসান বলেন, উত্তেজিত জনতা শামীমকে মিছিল থেকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে চালান দেয়া হয়েছে।