চকরিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় চকরিয়া পৌরশহরের এটিএন পার্ক মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আবদুর রশিদের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মুহাম্মদ শামীম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এডভোকেট মুহাম্মদ গালিব ও কক্সবাজার মেডিকেল কলেজের ছাত্রপ্রতিনিধি হাসনাত আবদুল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আজাদ, গোলাম কবির, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি প্রভাষক মো. মাহফুজুল করিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন ও অভিভাবকদের পক্ষে মাওলানা আবুল ফজল।

আলোচনা শেষে অতিথিবৃন্দ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবি শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কুতুব উদ্দিন।