আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে হাসপাতালের ২য় তলায় কনসালটেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সকাল ১০ টায় হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ডা. মো. তারেক ইমরানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মো. ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গাইনী কনসালটেন্ট ডা. আঞ্জুমান আরা। হাসপাতালের নার্স বদরুদ্দোজা মামুনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হাসপাতালের ভারপ্রাপ্ত আর এম ও ডা.কাজী রুমানা আফরোজ, প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আমীর হামযা, শেখ গোলাম ফারুক। সভায় বক্তারা বলেন, নার্সিং পেশা একটা মহৎ কাজ, এটি শুধু নাসিং পেশা নয় বরং মানব সেবা। এ কাজের সাথে অন্তর্ভুক্ত হতে পেরে আমাদের খুশি হওয়া উচিৎ। আমাদেরকে রোগীদের সঠিকভাবে সেবা ও সার্ভিস দিতে হবে যাতে তারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। সভায় উপস্থিত নার্সদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।