বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি ড. মো. জাকির হোসেন হাইপো রোগে আক্রান্ত হয়ে সোনাডাঙ্গা মজিদ স্মরণীস্থ সন্ধানী হাই কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক নেতা ড. জাকির হোসেনকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য ইউনিয়নের সদস্য এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানান; আল্লাহ তাআলা যেন ড. জাকির হোসেনকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার তাওফিক দান করেন আমিন। উল্লেখ্য, ১০ মে রোববার রাতে হঠাৎ করে সাংবাদিক ড. জাকির হোসেনের হাইপো বৃদ্ধি পায়। তাকে দ্রুত সোনাডাঙ্গা মজিদ স্মরণীস্থ সন্ধানী হাই কেয়ার সেন্টারে ভর্তি করা হয়।