বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার প্রবীণ সদস্য (রুকন) মো. জালাল আহমেদ সরদারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, মো. জালাল আহমেদ সরদার এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, মো. জালাল আহমেদ সরদার ডায়াবেটিস ও ব্রেন স্ট্রোকে ১৮ মে বেলা ২টা ৪৫মিনিটে ৮০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ৯ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ১৯ মে সকাল সাড়ে ৮টায় চান মিয়ার হাট জামে মসজিদের সামনে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।