তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া নিবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানার রুকন ইয়াসিন সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মরহুম ইয়াসিন সেলিম ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ শপথের কর্মী। তিনি কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে ছিলেন আপোষহীন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম’। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁরা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, ইয়াসিন সেলিম বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আসর বায়তুল করিম জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে তার নিজ গ্রামের বাড়ী চান্দিনায় দাফন করা হয়েছে। তার নামাজে জানায় জামায়াত নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।