রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : সাবেক ছাত্র, রুকন প্রার্থী ও সম্ভাব্য ব্যক্তিদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখা। শনিবার (২৩ মে) সকাল ৭টায় হাসনাবাদ বাজারসহ থানা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রায়পুরা পশ্চিম শাখার জামায়াতের আমীর মাওলানা মোঃ আদিল ভূইয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকার–এর সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ ইব্রাহিম ভূইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা ওয়ালী উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ নিজাম উদ্দিন, মাওলানা খোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, সাবেক সভাপতি রুহুল আমীন জিহাদী, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা হাফেজ জহিরুল ইসলামসহ আরো অনেকে।