নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছররের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃত সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে বক্তাবলী ইউনয়িনরে চর বয়ারগাদি এলাকায় ৬ বছররে এক শিশুকে ধর্ষণের অভিযোগ এলাকাবাসী হিরোকে আটক করে গণপটিুনি দিলে সে গুরুতর আহত হয়। তাক উদ্ধার করে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে পাঠায়। পুলশি রাতইে অভযিান চালিয়ে অভিযুক্ত যুবক সোহলেকে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা হল একই এলাকার মনির হোসনেরে ছেলে মনির হোসেন হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত হিরোকে আটক করলেও পালিয়ে যায় সোহেল।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সখোনে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরোকে আটক করে গণপিটুনি দিলে সে আহত হয়। গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শনিবার বেলা ১১ টার দিকে ওই শিশু ও পরিবারের লোকজনকে ফতুল্লা মডেল থানায় আনা হয় মামলা করার জন্য। পরে জেলা প্রশাসক রায়হান কবীর ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি থানায় গিয়ে ভিকটিম পরিবারের সাথে দেখা করে খুঁখবর নেন এবং আইনি প্রক্রিয়া ব্যবস্থার নিদের্শ দেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। নিয়ম অনুযায়ী ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনিতে আহত হিরো চিকিৎসাধীন আছে আর গ্রেফতারকৃত সোহেলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে।