গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটেটিভদের নিরাপত্ত ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত।

পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ এবং কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদী

মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের হাসপাতাল সড়কে গোবিন্দগঞ্জ উপজেলা ফারিয়া ও ম্যানেজার ফোরাম গাইবান্ধার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের ম্যানেজার ফোরামের সভাপতি খালেদ রহমান, সাধারণ সম্পাদক গোলাম রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, গোবিন্দগঞ্জ ফারিয়ার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রতন কবির সহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন মেডিকেল রিপ্রেজেন্টটেটিভরা দালাল নয় তারা এদেশের সর্বোচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী। তাই কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা দেয়ার সরকারের দায়িত্ব। বক্তারা অবশ্যই সুষ্ঠু নিরাপত্তা বিধান করে মূল্যায়ন করার জন্য সরকারের সুদৃষ্টি দেয়ার দাবি জানান।

আশাশুনি (সাতক্ষীরা) : ঢাকা মেডিকেল-এ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে একযোগে ‘প্রতিবাদী মানববন্ধন’ অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরার আশাশুনিতে ‘পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে’ প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে। গত ১১ মে সকাল ৯টায় আশাশুনি থানা সড়কে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আশাশুনির

আয়োজনে, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : “অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে গ্রেফতার ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে হোসেনপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

গত ১১ মে সকাল ১১টায় হোসেনপুর উপজেলা হাসপাতাল মোড়ে হোসেনপুর ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ বলে সম্বোধন করা হয় এবং পুলিশ দিয়ে গ্রেফতার ও লাঞ্ছিত করা হয়। যা অত্যন্ত অপমানজনক ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

চান্দিনা (কুমিল্লা) : দফায় দফায় ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপমান, অপদস্ত, সম্মানহানী ও সংবাদ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও ম্যানেজার ফোরাম চান্দিনা। গত ১১ মে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালাল বিরোধী অভিযানে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদেরকে আটক করা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদেরকে নিয়ে অপমানজনক মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান।

জৈন্তাপুর : ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কর্মীরা দালাল নয়, তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে জৈন্তাপুর অঞ্চলের রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

১১ মে সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের বিজয় স্বরণি পয়েন্টে জৈন্তাপুর উপজেলা ফারিয়া সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুরুল আমিন।

আমতলী (বরগুনা) : দফায় দাফায় ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের আইন শৃংখলা বাহিনী কর্তৃক অপমান অপদস্ত সম্মানহানী করারসহ সংবাদ মাধ্যম কর্তৃক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অপমানজনক আপত্তিকরও অপবাদমূলক মন্তব্য করার প্রতিবাদে দুই শতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধি আমতলী উপজেলা ফারিয়ার উদ্যোগে সোমবার বেলা ১১টায় আমতলী সদর হাসপালাল চত্বরে উপজেলা ফারিয়া সমিতির সভাপতি মো. তরিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

ঝালকাঠি : মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ মে সকালে ঝালকাঠি সদর হাসপাতাল গেইট এলাকায় জেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের এ্যাসোসিয়েশন ফারিয়া, ঝালকাঠির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তারা কর্মক্ষেত্রে সম্মান, নিরাপত্তা এবং হয়রানি বন্ধের দাবি জানান।

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) মানববন্ধন ও প্রতিবাদ স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ১২ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মানববন্ধন ও প্রতিবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়। ফারিয়া রামগতি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়া রামগতি উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন, সেক্রেটারি ম্যানেজার ফোরাম নজরুল ইসলাম মাসুদ।