বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯ টায় মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দির এলাকায় পালকি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস সালামের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মো: মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রধান উপদেষ্টা আ জ ম রহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: নুরুল আমিন, এ ছাড়া ও বক্তব্য রাখেন সদর উপজেলা উপদেষ্টা মো: নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার অন্যতম উপদেষ্টা মো উজ্জ্বল হোসেন, সহ সংগঠনের উপজেলা সভাপতিগণ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের দুনিয়ার সফলতা সাথে সাথে আখেরাতে সফলতা অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, যেখানেই শ্রমিকের সমস্যা সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন কর্মী নিজেরা যেমন জুলুম চাঁদাবাজি করেন না, তেমনি অন্য কোন সংগঠনের নেতাকর্মীদেরও কোন জুলুম ও চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। যেখানেই শ্রমিকরা বিপদে পড়বে কোন হয়রানির শিকার হবে সেখানেই বাংলাদেশ চর্বি কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে।
তিনি প্রত্যেকটি নেতাকর্মীকে নিজেদেরকে সৎ এবং আল্লাহ ভীরু এবং পরিবারকে আল্লাহ ভীরু পরিবার হিসেবে গঠন করার চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
সম্মেলনে খদ্যো শৃঙ্খলা বিভাগের দায়িত্ব ছিল মুন্সিগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন কোষাধ্যক্ষ , মো: রাজু আহম্মেদ,সদর সভাপতি ডা: মনির হোসেন, টুংগীবাড়ী সভাপতি মোহাম্মদ হোসেন।