চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই পাঁচ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।