সিরাজগঞ্জ (সলঙ্গা) সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বর্ধিত সম্মেলন ও বায়তুলমাল সম্পর্কে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন আমশড়া ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ড.আব্দুস সামাদের নিজ বাড়ির কার্যলায়ে এ কর্মী বর্ধিত সম্মেলন ও বায়তুলমাল সংগ্রহের ও সচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মী বর্ধিত সম্মেলন ও বায়তুলমাল সংগ্রহের সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদের সদস্য, সাবেক ইসলামী ব্যাংকের সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের সাবেক এমপি পদপ্রার্থী শায়েখ প্রফেসর আলহাজ্ব মাওলানা ড. মোহাম্মদ আব্দুস সামাদ।