সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলার মধ্য আড়াইপাড়া(২নং ওয়ার্ড) গ্রামের রুবেল (নূরুল ইসলামের ছেলে)-এর জীবিকার একমাত্র মাধ্যম অটোগাড়ি গত ১৬ মে রাতে চুরি হয়ে যায়। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সখিপুর উপজেলা শাখার আমির অধ্যাপক আল আমিন মিয়া এবং জামায়াত মনোনীত কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাহেরুল মাস্টার রুবেলের বাড়িতে গিয়ে তাকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় স্থানীয় মাওলানা মো. আব্দুল কাদের পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কালিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আলেয়া আক্তার ঘটনার সত্যতা স্বীকার করেন।