গাবতলী (বগুড়া) সংবাদদাতা : ২৪শে এপ্রিল শুক্রবার বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় ৩জন গৃহহীন অসহায় ব্যক্তিকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীমের ব্যবস্থাপনায় মোল্লাপাড়া গ্রামের মৃত: শাহজাহান আলীর স্ত্রী জোসনা বেগম, বেলাল হোসেনের পুত্র জিয়া আকন্দপাড়া গ্রামের রুহুল আমিনকে নতুন ঘড় উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আনিছার রহমান, অন্যদের মাঝে ফারহান আলী সেলিম রেজা, রাশেদুল ইসলাম, ইউসুফ আলী, আরিফুল ইসলাম, সুমন মিয়া, মাজেদ আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম-গঞ্জ-শহর
গাবতলীতে ৩জন গৃহহীন পেল নতুন ঘর
২৪শে এপ্রিল শুক্রবার বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় ৩জন গৃহহীন অসহায় ব্যক্তিকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
Printed Edition