খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ও দুর্ব্যবহার করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ঘটনাস্থলে উপস্থিত এখন টেলিভিশন বিশেষ প্রতিনিধি ও সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাবে প্রবেশ করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং মারতে উদ্ধত হয়। তারা একজনকে নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে।

ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেন। পরে তারা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও পূর্বাঞ্চল সিনিয়র রিপোর্টার আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় বিক্ষোভ সম সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়বাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও এমইউজের সাবেক সভাপতি আবু তৈয়ব, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, টিভি রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল, টিভি ক্যামেরা জদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম, অন্দর্শী বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক ণের সভাপতি বাপ্পী খান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সদস্য জিয়াউস সাদাত। সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।