খুলনা ব্যুরো : তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১৯ মে) সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জনের মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন।
এর আগে মেলা উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।
মাগুরা : মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শাশ্বতী শীল,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম, শরীফ স্বাধীন, আরাফাত হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা (১৯-২১ মে) উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে ডিডিএলজি (উপপরিচালক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা মেলায় জনসেবার জন্য বিভিন্ন স্টলে ভূমি বিষয়ক সেবা প্রদান করা হচ্ছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ শুভ উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মোঃ ইয়াকুব আলী প্রমুখ। শ্রীমঙ্গল ভূমি অফিস সুত্র জানায়, ভুমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা সারাদেশে একযোগে অনু্ষ্িঠত হচ্ছে।
চরফ্যাশন (ভোলা) : জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করছে চরফ্যাশর উপজেলায় ভুমি অফিস। চরফ্যাশর উপজেলায় এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী র্কমর্কতা রুমান আফরোজ । উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার ভুমি এমাদুল হোসেন।
এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই সাড়া দেশের মত চরফ্যাশন উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ সিরাজদিখা উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সারে ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। এর ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলা ভূমি অফিস, সিরাজদিখানের উদ্যোগে স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ভূমিসেবা মেলা-২০২৬এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমিসংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এতে হয়রানি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং জনগণ ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে এ মেলার কার্যক্রম শুরু হয়। আগামী ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।
মেলার উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। ফিতা কেটে উদ্বোধনের পর অতিথিরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
নেছারাবাদ (পিরোজপুর) : নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আয়োজন করেন : উপজেলা ভূমি অফিস, নেছারাবাদ, পিরোজপুর। সহযোগিতায় ছিলেন: ভূমি মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারীর কমিশনার ভূমি, সাব রেজিস্টার, রাজনৈতিক দল- জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামির উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাসন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন পেশার লোকজন, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।