চাঁপাইনবাবগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ও জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন এমপি নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট পাম্প মালিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভোগান্তিতে পড়তে না হয়। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় জেলার জ্বালানি সংকট নিরসন, মাদক নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।