দৈনিক সংগ্রাম সাংবাদিক কর্মচারী সঞ্চয় তহবিলের (সসাক) দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১১.৩০টায় মগবাজারস্থ ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্টে তহবিলের সভাপতি খন্দকার এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন চৌধুরীর পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবদুর রহীম।

উদ্বোধনী বক্তব্যে খন্দকার এমদাদুল হক বলেন, দৈনিক সংগ্রাম সাংবাদিক কর্মচারী সঞ্চয় তহবিলের মাধ্যমে সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে বাস্তব কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নে সহায়তা করা এবং সঞ্চয়কে উৎসাহিত করা ও ভবিষ্যৎ বিপদ-আপদ উত্তোরনের বিষয় বিবেচনা করে সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৮৯সনে এই তহবিল প্রতিষ্ঠিত হয়। বিগত সময়ে যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন ও চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকেও তিনি স্মরণ করেন।

বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ করেন তহবিলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন চৌধুরী। সদস্যদের থেকে প্রশ্ন ও মতামত ব্যক্ত করেন ড. মোঃ নূরুল আমিন, সা’দাত হোসাইন, হাবিব উল্যাহ হাবিব ও আমিনুল ইসলাম মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সামছুল আরেফীন, মোঃ আশরাফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, হাবিব উল্লাহ হাবিব ও কে এম নুরুল আলম।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে দৈনিক সংগ্রাম সাংবাদিক কর্মচারী সঞ্চয় তহবিলের ২০২৬-২০২৭ সেশনের জন্য ৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- খন্দকার এমদাদুল হক, মোঃ আবুল হোসাইন চৌধুরী, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা মোহাম্মদ আবদুর রহীম, সামছুল আরেফীন, হাবিব উল্লাহ হাবিব, আশরাফুল ইসলাম, সা’দাত হোসাইন ও কে এম নুরুল আলম।

নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন- দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক সা’দাত হোসাইন- আহ্বায়ক, মফস্বল বিভাগের ইনচার্জ আহসান হাবিব- সদস্য ও সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান হিরু-সদস্য। প্রেসবিজ্ঞপ্তি।