বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে গতকাল সোমবার এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর,কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত ভুক্তভোগী জানান, পানির তীব্র সংকটে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রাকৃতিক প্রয়োজন মেটানোর মতো পানিও পাওয়া যাচ্ছে না। নির্বাচনের পর থেকে এ সংকট আরো তীব্র হয়েছে। স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।
আমীরে জামায়াত ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পানির সমস্যা সমাধানের জনগণের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, ইতোমধ্যে ওয়াসার এমডির সাথে কথা বলেছি। সংসদে বক্তব্যের পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিষয়ে ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
এছাড়া উপস্থিত ছিলেন মনিপুর এলাকা থেকে অংশগ্রহণ করেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান প্রমুখ।