এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা শাখা।

২৯ আগস্ট (শনিবার ) সকালে টাঙ্গাইল জেলার আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিমের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক   এসএম ফরহাদ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী,  টাংগাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ প্রমুখ।