লিওনেল মেসির বাবা মারা গেছেনফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বাবা এবং তার দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি (৬৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভোগা হোর্হে মেসির মৃত্যুর খবর গোল ডটকম, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক ও আর্জেন্টাইন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, হোর্হে মেসি শুক্রবার রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
হোর্হে মেসিকে ছেলের ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। ছোটবেলা থেকেই মেসির ক্যারিয়ারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার পথেও ছেলের পাশে ছিলেন।
গোল ডট কমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোর্হে মেসি ছেলের এজেন্ট হিসেবে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও আলোচনা পরিচালনা করতেন। মেসির ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
বিশ্বকাপের সময় থেকেই হোর্হে মেসির অসুস্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মাঠে আবেগপ্রবণ হয়ে কেঁদেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, তাঁর কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং আগের কয়েকটি দিন তাঁকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।
মেসির ওই বক্তব্যের পর তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে হোর্হে মেসি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে পরিবারের কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়।
বাবার অসুস্থতার সময় তাঁর পাশে থাকতে জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের অল স্টার ম্যাচ থেকেও বিরতি নিয়েছিলেন মেসি। কয়েক দিন পর ইন্টার মায়ামির হয়ে আবার মাঠে ফেরেন তিনি।