এক মাসের লম্বা সফরে আগামী জুন মাসে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল বাংলাদেশে আসছে। সফরকালে তারা বাংলাদেশ ‘এ’ দলের সাথে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি চার দিনের ম্যাচ খেলবে।

জানাগেছে, আগামী ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল ঢাকা বিমান বন্দরে নেমে সোজা বগুড়ার পথ ধরবে। বগুড়ায় এসে ৪-৭ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করবে। ৮ জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখী হবে তারা। একদিন বিরতি দিয়ে ১০ জুন ২য় একদিনের ম্যাচ খেলবে বগুড়ায়। এরপর ১৩ জুন সিরিজের ৩য় ও শেষ একদিনের ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ করে সফরকারীরা ছুটে যাবে সিলেটে। সেখানে দুটি চার দিনের ম্যাচ খেলবে দুই দল। ১৭ জুন হতে ২০ জুন ১ম চার দিনের ম্যাচ এবং ২৪ জুন হতে ২৭ জুন দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মুখোমুখী হবে সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’ দল। স্থ’ানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জিম্বাবুয়ে ‘এ’ দলের সফরের মধ্যদিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। অচিরেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার শেষে আইসিসি’র অনুমোদন নিয়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে বলেও তিনি জানান। বিসিবি সূত্রে জানাগেছে, দীর্ঘ দিন অবহেলায় পড়ে তাকা শহীদ চান্দু স্টেডিয়াম সংষ্কারের জন্য বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদ অনেক বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছে। আগামী জুলাইয়ে সেই কাংখিত সংস্কার কাজ দৃশ্যমান হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।