দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের কন্ডিশন নিয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই তুলে ধরেন আফ্রিদি। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তখন তারাও স্পিনবান্ধব উইকেট বানায়। যে দলই নিজেদের কন্ডিশনে খেলুক না কেন, তারা সেই কন্ডিশন ব্যবহার করার চেষ্টা করে।’ দলের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও স্পষ্ট বার্তা দেন এই বাঁহাতি পেসার। আফ্রিদি বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। কীভাবে ফাইনালে কোয়ালিফাই করা যায় এবং ফাইনাল খেলা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। দল হিসেবে আমরা সবাই এটি বুঝি যে, টেস্ট ফরম্যাটে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’ আসন্ন ব্যস্ত সূচিকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন তিনি। তার ভাষায়, ‘আমাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই প্রথমবার আমরা অনেক লম্বা একটা টেস্ট মৌসুম খেলতে যাচ্ছি। তাই প্রথম টেস্টের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এখানকার কন্ডিশন আমাদের কতটা মানিয়ে নিতে সাহায্য করছে, সেটাই দেখার বিষয়। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।’ বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও স্বীকার করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটিকে কীভাবে দেখছি। আমরা শুধু একটি (বাংলাদেশ) সিরিজের দিকে তাকাচ্ছি না, আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ।’ বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বশেষ খেলার যে স্মৃতি, তা ভুলে যেতে চাইবে পাকিস্তান। কারণ নিজেদের ঘরের মাঠেই টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। মাঠে বাংলাদেশের আগের সাফল্য তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে কি না। জবাবে শাহীন বলেছেন,‘দেখুন, অতীত অতীতই। ব্যক্তিগতভাবে আমি অতীত নিয়ে ভাবতে চাই না।’ তিনি জানালেন দলটির লক্ষ্য হচ্ছে, ‘আমাদের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যতে কীভাবে নিজেদের প্রস্তুত করছি। শুধু একটি সিরিজ নয়, আমরা কীভাবে চ্যাম্পিয়নশিপ জিতবো সেটাই আসল লক্ষ্য। দল হিসেবে আমাদের লক্ষ্য বড় এবং আমরা সে অনুযায়ী প্রস্তুত।’ এ সময় বাংলাদেশের পেসার নাহিদ রানার প্রসঙ্গও উঠে আসে। সম্প্রতি পিএসএল ফাইনাল জিতে এসেছেন। তার ওপর দুর্দান্ত ফর্মেও আছেন তিনি। ফলে আসন্ন ম্যাচগুলোতে নাহিদকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক। শাহীন বলেছেন, ‘ওয়ানডের আগে আমি টেইটের সঙ্গে কথা বলেছি। সে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি সম্পদ, আশা করি তারা তাকে ভালোভাবে ব্যবহার করবে।’ এরপর রানা প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘সম্প্রতি সে দারুণ ফর্মে আছে। তবে আশা করি, এই ফর্মটা আমাদের বিপক্ষে হয়তো থাকবে না।’ মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। তার পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ১৬ মে।
ক্রিকেট
বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে পাকিস্তান
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন
Printed Edition