বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে প্রথম বার শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। আসছে ১৪ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বগুড়া মহানগর জামায়াতের আমির জননেতা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

উদ্বোধনী খেলায় মুখোমুখী হবে ২নং ওয়ার্ডের বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন বনাম ৮নং ওয়ার্ডের সিটি ইয়ং স্টার ক্লাব। উল্লেখ্য, টুর্নামেন্টে বগুড়া মহানগর জামায়াতের আওতাধীন ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়নের ৩২টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে শুধুমাত্র জামায়াতে ইসলামীর জনশক্তিরাই খেলায় অংশগ্রহণ করবেন।