বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে রঙ বেরঙ এর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির জননেতা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন। বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ড. মইন উদ্দিন, বগুড়া মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আল-আমিন, সেলিম রেজা, বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, ব্যবসায়ী নেতা মাহফুজ মোল্লা, নুরুল ইসলাম আকন্দ, শাহীন মিয়া, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, সদস্য জরজিস হোসেনর, বিপুল, পলাশ, আ: ওয়াদুদ, মোকাম্মেল, আবু হুরায়রা প্রমুখ। উদ্বোধনী খেলায় ৮নং ওয়ার্ডের সিটি ইয়ং স্টার ক্লাব ৪১ রানের ২নং ওয়ার্ডের বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে পরাজিত করে। টসে জিতে বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সিটি ইয়ং স্টার ক্লাব প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেটে ৮৮ রারন করে। জবাবে বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন ৯ উইকেটে ৪৭ রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, টুর্নামেন্টে বগুড়া মহানগর জামায়াতের আওতাধীন ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়নের ৩২টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে শুধুমাত্র জামায়াতে ইসলামীর জনশক্তিরাই খেলায় অংশগ্রহণ করবেন। এর আগে ৩২টি শাখা নিয়ে সফল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল যুব ও ক্রীড়া বিভাগ।