আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য প্রথমবারের মত নিউজিল্যান্ড টেস্ট দলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। গেল মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৯ রান ও ২ উইকেট শিকার করেন ফক্সক্রফট। টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে ১৮ রান করলেও কোন উইকেট পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ২৩০১ রান ও ৬৩ উইকেট শিকার করেছেন ফক্সক্রফট। ফক্সক্রফট ছাড়াও নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন দুই পেসার উইল ও’রুর্ক ও কাইল জেমিসন। দুই সিরিজের দলেই আছেন তারা। পেস আক্রমণে আরও আছেন ম্যাট হেনরি, জ্যাক ফোকস, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার। শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে বেন সিয়ার্স, মাইকেল রে ও ক্রিস্টিয়ান ক্লার্ককে। ইংল্যান্ড সিরিজে রিজার্ভ তালিকায় আছেন সিয়ার্স।
ক্রিকেট
নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।