ক্রিকেট বোর্ডের নির্বাচক ও বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার মাঠের কাজে ফিরছেন দেশের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। এর আগেই বিসিবির সর্বশেষ নির্বাচনে খুলনা অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন রাজ্জাক। তবে বোর্ডে প্রশাসনিক দায়িত্বের পরিবর্তে এবার তাকে দেখা যাবে কোচের ভূমিকায়। আগামী মাসে বাংলাদেশে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে রাজ্জাকের নতুন দায়িত্ব। এই সিরিজকে সামনে রেখে এইচপি ইউনিটের ক্যাম্পও শুরু হচ্ছে শিগগিরই। ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর পর বিসিবির নির্বাচক প্যানেলে যোগ দেন রাজ্জাক। টানা চার বছরের বেশি সময় জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করার পর তিনি বোর্ড পরিচালক হন। এখন আবার ক্রিকেটের টেকনিক্যাল বিভাগে যুক্ত হয়ে তরুণ স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। এইচপি ইউনিটকে ঘিরে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচিং স্টাফে আরও আছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞরা। আগামী ১ জুন শুরু হবে এইচপি ইউনিটের বিশেষ অনুশীলন ক্যাম্প। এরপর ৩ জুন বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ‘এ’ দল। দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৮, ১০ ও ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে। পরে সিলেটে অনুষ্ঠিত হবে দুটি চার দিনের ম্যাচ।
ক্রিকেট
বিসিবির এইচপি ইউনিটে রাজ্জাক
ক্রিকেট বোর্ডের নির্বাচক ও বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার মাঠের কাজে ফিরছেন দেশের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই
Printed Edition