এপি, দ্য ডন

ইরানকে সতর্ক হওয়ার বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির উচিত হবে দ্রুত ‘বুদ্ধিমান’ হয়ে ওঠা। পাকিস্তানি সংবাদমাধ্যম নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না কীভাবে পারমাণবিক বহির্ভূত চুক্তিতে স্বাক্ষর করতে হয়। তেহরানের অনড় অবস্থানের দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, তাদের জন্য ভালো হবে যদি তারা দ্রুত বুদ্ধিমানের মতো আচরণ করে।