রংপুর অফিস, বদরগঞ্জ ও তারাগঞ্জ সংবাদদাতা : রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরেও ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশীদের হত্যা বন্ধে করেনি। কারণ তারা কখনও আমাদের বন্ধু নয়। মুখে বন্ধুর কথা বললেও আচরণে বরাবরই বিপরীত আচরণ করে আসছে।
এটিএম আজহারুল ইসলাম এমপি গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত স্থানীয় ট্যাক্সের হাটে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এর আগে এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, আমরা প্রতিবেশী দেশের সাথে বন্ধুসুলভ আচরণ আশাকরি এবং সর্ম্পক উন্নয়নে আগ্রহী। তবে ভরত সবসময় বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে তাদের র্স্বাথকে বড় করে দেখে। তিনি বলেন, সম্প্রতি ভারতের কয়েকটি রাজ্যে নির্বাচনের পর হিন্দুত্ববাদী সরকারের ছত্রছায়ায় ভারতীয় মুসলমানদের বাড়ী-ঘর, মসজিদ ব্যবসা প্রতিষ্ঠান বুডোজার দিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, হত্যা লুটপাট র্নিবিচারে চালিয়ে যাচ্ছে। বাংলা ভাষীদের অবৈধভাবে পুষইন করার চেষ্টা করছে। নারী পুরুষের উপর নির্মম নির্যাতন করা হচ্ছে, সরকার নিরব। তিনি সরকারের উদ্দ্যেশে বলেন, যে জুলাই আন্দোলনের ফসল নিয়ে সরকার এবং বিরোধী দল আজ সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছে, সেই জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করে জনগণের কাছে দেয়া পুরণ করেন। তিনি বলেন, গণভোটের রায়কে বাস্তবায়ন করা না হলে এই সরকারকে তার কঠিন মুল্য দিতে হবে। প্রয়োজন এই দাবি আদায়ে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামবে।
এটিএম আজহারুল ইসলাম সমাবেশে বলেন, দেশের জনগণ নিত্য পন্যের উর্বধগতি আর আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে অস্থির হয়ে উঠেছে। একটি দল চাঁদাবাজি আর শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
এর আগে তিনি বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এসময় আজহারুল ইসলাম এমপি বলেন, আগামী প্রজন্মকে যোগ্য ও আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অবিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিত ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে সকলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।