বর্তমান সরকার সংকটকালীন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহমুদা মিতু লিখেন, ‘একটি সরকারের সফলতা নির্ভর করে সংকটকালীন সময়ে সে কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারে। সেই বিবেচনায় বর্তমান সরকার ব্যর্থ।’

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনাও চলছে।