দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে। এখন পর্যন্ত বিএনপির চারজন এবং জামায়াতে ইসলামী’র একজনসহ মোট পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে নামতে পারেন—এমন ধারণা করছেন স্থানীয়রা।কুমিল্লার গোমতী নদীর তীরে অবস্থিত দাউদকান্দি পৌরসভা ১৯৯৫ সালে বৃহত্তর দাউদকান্দি ইউনিয়নের শহরকেন্দ্রিক অংশ নিয়ে গঠিত হয়। বর্তমানে এটি ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও প্রতিষ্ঠার দীর্ঘ ৩১ বছর পেরিয়েও প্রত্যাশিত উন্নয়ন পুরোপুরি দৃশ্যমান নয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনী পরিবেশ আগের তুলনায় কিছুটা ভিন্ন হতে পারে বলে মনে করছেন এলাকার মানুষ।সর্বশেষ দুই দফা নির্বাচনে কুমিল্লা জেলা (উ:) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাঈম ইউসুফ সেইন মেয়র নির্বাচিত হন। ৫ আগস্টের পর তিনি বর্তমানে আত্নগোপনে আছেন। আর এলাকায় ঘুরে জানা যায় যে, উপরমহলের ইশারায় তার মামলাগুলো বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে—এজন্য তার ভক্তবৃন্দের দাবি যে যদি কোনো মামলা না থাকে তাহলে ভাইয়ে নির্বাচন করতেও পারে এমন কথাও শোনা যাচ্ছে।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৮৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯৯১ এবং নারী ভোটার ১৫ হাজার ৮৯৮ ।আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন—পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. সাত্তার, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা আবু মুসা এবং ইতালি প্রবাসী বিএনপি নেতা আলাউদ্দিন মোল্লা।এদিকে জামায়াতে ইসলামী এই পৌরসভায় প্রথমবার দলীয় প্রার্থী দেওয়ার উদ্যোগ নিচ্ছে। দলটির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠ পর্যায়ে আমজনতার মধ্যে আলোচনায় রয়েছেন ‘ব্লাড ফর দাউদকান্দি’র প্রতিষ্ঠাতা, দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি,উদীয়মান তরুণ নেতা এবং পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. তৌফিকুল ইসলাম। তবে দলটি এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি; এই দলে যে কোন প্রার্থীই মনোনীত হতে পারেন,এটা একমাত্র কেন্দ্রের সিদ্ধান্ত তাই হয়ত আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।শেষ পর্যন্ত দলীয় মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণও বাড়তে পারেÑ যা নির্বাচনী প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।