বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. আক্তারুজ্জামান বলেছেন, শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করছে। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে জান-মাল কোরবানির মাধ্যমে কর্মীদের ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
বুধবার (২৬ আগস্ট) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া শহরের চৌড়হাসস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসীন আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি হাসান রুহানি সুমন, আব্দুল কুদ্দুস, হাজী মমতাজ আলী এবং জেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান জাকি। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি খায়রুল ইসলাম।
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের অগ্রসর কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।