গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং গঙ্গা-পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ শনিবার দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যর’ উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ঐক্যের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বক্তব্য প্রদান করবেন জামায়াত নেতৃবৃন্দসহ এনসিপি ও অন্যান্য শরিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন আয়োজকরা আশা করছেন। সমাবেশ সফল করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে।