১১ দলীয় জোটের অন্যতম জাতীয় গণতান্ত্রিক পাটি- জাগপার কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিজ জেলা পঞ্চগড়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের বকুলতলায় জাগপার কার্যালয়ের মাঠে জেলা জাগপা আযোজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাগপা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস,এনসিপিসহ ১১ দলীয় জোটের শরিক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা আমির মীর মোর্শেদ তুহিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ,পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সস্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহসভাপতি শামসুজ্জামান নয়নসহ ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সংসদ সদস্য তাসমিয়া প্রধান পঞ্চগড় প্রেসক্লাব পরিদর্শন করেন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।