মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আকাশ বাবু উজ্জলকে আহ্বায়ক ও লিটন হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
গত ১১ মে সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বটতলা এনসিপির কার্যালয়ে জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলের স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, স্মৃতি দাশ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মিজানুর রহমান, সোহেল রানা, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এস.এম কামরুল হাসান, শিমু আক্তার, মোফাজ্জল হোসেন (সোহাগ), লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ দেওয়ান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ হোসেন, সদস্য রিজওয়ান শফি, আলমগীর হোসেন, ইতি আক্তার, মোফাজ্জল হোসেন সোহাগ, আব্দুল্লাহ, রাজু আহমেদ, স্মৃতি রানী সরকার, রনি রানী দাস এবং নজরুল ইসলাম।