যশোরে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে পৌঁছেছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি স্থানীয় জনসভা ও সুধী সমাবেশেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
এর আগে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যশোরের উদ্দেশে রওয়ানা হন।দিনের কর্মসূচি শেষে যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।