বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির রাজধানীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে আজ সোমবার (৩ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, জনদুর্ভোগ এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেন।