মানারাত ইন্টারন্যাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ৪র্থ, ৫ম এবং উইকেন্ড ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে জমকালো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ-এর ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহীম।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মোস্তফা হোসেন “মাস্টারিং ইসলামিক স্টাডিজ: গেটওয়ে টু ওয়ার্ডস এ গ্লোবাল জার্নি” শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেশন উপস্থাপন করেন। এতে তিনি ইসলামিক স্টাডিজ শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক কর্মক্ষেত্রের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা এবং একাডেমিক পথচলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মো. রুহুল আমিন (সহকারী অধ্যাপক), মো. কামরুজ্জামান খিজরী (প্রভাষক) এবং মোহাম্মদ সালেম আল-আহলহারি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও অতিথিবৃন্দ। পরে নবগঠিত ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি আবদুল্লাহ বিন রাব্বানীর সঞ্চালনায় ক্লাবের অন্যান্য সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রেসবিজ্ঞপ্তি।