বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয় এবং ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আজ ৯ মে (শনিবার) ওয়ার্কশপের কোঅর্ডিনেটর বিআইইউ এর- ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু নোমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও ড. মোহাম্মদ নাছের উদ্দিন।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা এ ধরণের কর্মশালা আরো বেশি করে আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানায়।