অনার্সের পর মাস্টার্সেও চমক দেখানো ফলাফল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়েছেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জাহিদ। অনার্সে তার ফলাফল ছিল সিজিপিএ ৩.৭৬। মাস্টার্সের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে- প্রথম সেমিস্টারে ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং শেষ সেমিস্টারে ৪.০০ এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করেছেন।

এ সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার নিকট দোয়ার আর্জি করছি।

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান জাহিদ। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান তিনি।