আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে সম্প্রতি মাসব্যাপী ‘নাট্য কর্মশালা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নাট্যচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষকে মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সুস্থ সাংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং কর্মশালার প্রধান সমন্বয়ক কবি চৌধুরী গোলাম মাওলার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর চিফ মেডিকেল অফিসার ও নাট্যব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.) এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। এছাড়া ‘অভিনয়শিল্প: ইসলামী দৃষ্টিকোণ’ বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আযহারী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভা আহমেদ। কর্মশালার প্রথম সেশনে ‘স্বরায়ণ ও উচ্চারণ’ বিষয়ে ক্লাস নিয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার ও আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকার। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ নাট্যকর্মশালা মাসব্যাপী চলবে। প্রেসবিজ্ঞপ্তি।
শিক্ষাঙ্গন
আইআইইউসিতে মাসব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে সম্প্রতি মাসব্যাপী ‘নাট্য কর্মশালা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
Printed Edition