ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃক পরিচালিত কামিল মাদরাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল (রবিবার) প্রকাশ করা হবে।
গতকাল শনিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ সালের পরীক্ষা গত ৩রা জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়।
সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রেসবিজ্ঞপ্তি।