ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা মডেল মসজিদে ইসলামিক ইডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে ডিমলা মডেল মসজিদ এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণিতে মোট ৪৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে মোট ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ইডুকেশন সোসাইটি ডিমলা উপজেলা শাখার সভাপতি ও পাগলপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ইসলামিক ইডুকেশন সোসাইটি উপজেলা শাখার সেক্রেটারি রবিউল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইডুকেশন সোসাইটি নীলফামারী জেলা সভাপতি অধ্যাপক ছাদেক হোসেন।