ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ ’ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিভাগের সেমিনার লাইব্রেরিতে এ সেমিনারের আয়োজন করে বিভাগটি।

সেমিনারে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” প্রবন্ধের ওপর আলোচনা করা হয়। সেমিনারে প্রবন্ধটি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.ফিল গবেষক মো: তবিবুর রহমান উপস্থাপন করেন।

সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: জালাল উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অনুষদের সাবেক ডিন ও গবেষণা তত্ত্ববধায়ক প্রফেসর ড. মোহা: লোকমান হোসেন। সেমিনারে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এএসসি কমিটির সদস্য প্রফেসর ড. মো: আশরাফ উজ জামান (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জামান।

প্রবন্ধে গবেষক ইসলামে তথ্য প্রবাহের নীতিমালা ও রাসুল সা: এবং খোলাফায়ে রাশেদার যুগের তথ্য প্রবাহ সম্পর্কে আলোচনা করেন।