বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার মজলিসে শূরা সদস্য, নবাবগঞ্জ উপজেলার আমীর নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ অক্টোবর ভোর সাড়ে ৪টায় ৫৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পিতা, স্ত্রী, ১ ভাই ও ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৭ অক্টোবর বেলা ২টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং বিকাল সোয়া ৩টায় লালঘাট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে নিজ গ্রাম গিলাঝুকি ইউনুস পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, জানাযায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম উপস্থিত থাকবেন

শোকবাণী: নজরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, নজরুল ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

মোসাদ্দেক আহমাদের ইন্তিকাল: জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভার সদস্য (রুকন) এড. মোসাদ্দেক আহমাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৬ অক্টোবর সন্ধ্যা পৌণে ৭টায় ৪০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি পিতা-মাতা, স্ত্রী ও ৩ শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৭ অক্টোবর সকাল ১০টায় স্থানীয় উকিল বার চত্বরে প্রথম এবং বেলা ২টায় চর মাধবদিয়া ইউনিয়নের মোমিনখার হাট ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: এড. মোসাদ্দেক আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, এড. মোসাদ্দেক আহমাদের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।