বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, সাবেক মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা টিএম শহীদুল্লাহ রাজার নামাজে জানাযা আাগামী ২৯ মে শুক্রবার বাদ জুমায়া মাদারীপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
তাঁর বড় ভাই ডা. টিএম জাফরুল্লাহ জানান, ২৮ মে রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারওয়েজে তার কফিন ঢাকায় পৌছাবে। ২৯ মে জানাযা শেষে মাদারীপুরের নতুন শহরে তাদের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। রাজার মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহপাটিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসির কাছে টিএম শহীদুল্লাহ রাজার রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান রব যেন তার সকল মানবিক ভুলগুলো ক্ষমা করে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন।
উল্লেখ্য, গত ২১ মে বাংলাদেশ সময় রাত ২টায় আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা টিএম শহীদুল্লাহ রাজা ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুম শহীদুল্লাহ রাজা দীর্ঘ ১২ বছর মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মাদারীপুরের এই কৃতি সন্তানের পিতা বিশিষ্ট সমাজ সেবক আবদুল খালেক তালুকদার। ৬ ভাই ৫ বোনের মধ্যে মরহুম রাজা ছিলেন চতুর্থ। তার প্রথম জানাযা আমেরিকার ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে।