দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

গতকাল সোমবার দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগে বলা হয়, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপি নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। ওই সময়কালে শুধু ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৭৭৬ জন ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি না হওয়ায় একাধিকবার লিখিত তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আবেদনে দলটি দাবি করে, বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

এছাড়া তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়।

আ’লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিল চাইল প্রসিকিউশন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল চেয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। গত ৪ মে হুমায়ুন কবিরের স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা সংক্রান্ত আরও দুটি নথি জমা দেওয়া হয়। পরে জামিন শুনানির জন্য গতকালের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় তার জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। হুমায়ুন কবিরের হয়ে আইনি লড়াই করেন আইনজীবী আবদুল কাইয়ুম।

লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করা হয়েছে।

আ.লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিল চাইল প্রসিকিউশন : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল চেয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।