মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামী নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন জানিয়ে আত্মসমর্পন করলে বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী হলেন, মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন।