ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে আজ এ আবেদনের শুনানি শেষে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কক্সবাজার-২ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আসনে কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

আজ বৃহস্পতিবার এ শুনানী অনুষ্ঠিত হয়। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব শিশির মোহাম্মদ মনির।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

উল্লেখ্য, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।