চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম। গতকাল বুধবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শনকালে শামছুন্নাহার বেগম, এমপি- স্বাস্থ্য কমপ্লেক্স এর অবকাঠামোগত অবস্থা ও চিকিৎসা সেবা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন। রোগী এবং রোগীর স্বজনদের সাথে কথা বলে ডাক্তার-নার্সদের আন্তরিক চেষ্টা ও আধুনিক চিকিৎসা সেবা সম্পর্কে জানতে পারেন। এখানে মেটারনিটি সেবা ও অন্যান্য জরুরী অপারেশনসমূহ যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কার্যকরী ভূমিকা পালন করছে। তথাপি, সময়ের সাথে লোকবল ও প্রযুক্তিগত উন্নয়ন সাধনেরও দরকার আছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে ডাঃ আলতাফ হোসেন- বর্তমানে লোকবল ও প্রযুক্তিগত সুযোগ সুবিধার বিস্তারিত বর্ণনা করেন। বিশেষ করে, প্রায় অর্ধ শতাব্দী পুরনো ভবন পুণঃনির্মাণ করার উপর জোর দেন।
শামছুন্নাহার বেগম, যেসব জিনিস ঘাটতি আছে সেসব পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগসূত্র স্থাপন করবেন বলে জানান। একই সাথে তিনি বলেন, বাজেট বরাদ্দ পেলে উন্নয়ন কাজ থেমে থাকবে না। কেউ কাজ না করে টাকা মেরে খাবে না, কারণ জামায়াতে ইসলামী এ দায়িত্ব কে আমানত মনে করে এবং জনগণের হক মেরে খাওয়া জামায়াতের রাজনৈতিক ইতিহাসে নেই।
সবশেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। এবং নিজেকে ১৮ কোটি জনগণের প্রতিনিধি বলে উল্লেখ করে তিনি সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের উপর জোর দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সীতাকু- উপজেলা জামায়াত সেক্রেটারী মোহাম্মদ তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর সাদেক, উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসেন, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, সেক্রেটারী মাহমুদুর রহমান জুয়েল, এসিস্ট্যান্ট সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি একেএম মাহমুদুল করিম।
বিশেষ মেহমান ছিলেন ইসলামী ছাত্রীসংস্থা চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভানেত্রী বিলকিস আরা আরজু সহ উপজেলা মহিলা নেত্রীবৃন্দ।